Wednesday, June 24, 2026

প্রধানমন্ত্রীরও রেহাই নেই! গাড়িতে সিটবেল্ট না পরে জরিমানার মুখে ঋষি

Date:

Share post:

তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী(Prime Minister)। তাতে নিয়মের গেরোয় রেহাই নেই ব্রিটেনের প্রশাসনিক প্রধানের। সিটবেল্ট ছাড়া গাড়ি চড়ায় জরিমানার মুখে পড়লেন প্রধানমন্ত্রী ঋষি সুনক(Rishi Sunak)। জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।

সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, লন্ডন (London) থেকে ল্যাঙ্কশায়ার যাচ্ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে থাকা প্রশাসনিক কর্তার সঙ্গে নিজের সরকারের নীতি নিয়ে আলোচনা করছিলেন তিনি। ব্লেজার-টাই পরিহিত অবস্থায় এই গাড়ি সফরে সিটবেল্ট পরেননি প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের আইনে যা অপরাধ হিসেবে গন্য করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত। সুনকের এই ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো সমালোচনা শুরু হয় সব মহলে। নড়েচড়ে বসে পুলিশও। বিপাকে পড়ে ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী নিজেও। তবে তাতে রেহাই মেলেনি।

ল্যাঙ্কশায়ার পুলিশের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ৪২ বছরের ব্যক্তিকে সিটবেল্ট না পরেই চলন্ত গাড়িতে দেখা গিয়েছে। নিয়ম ভাঙার জেরে তাঁকে জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, ট্রাফিক নিয়ম ভাঙার জেরে ১০০ পাউন্ড জরিমানা ভরতে হচ্ছে শাসক ঋষি সুনককে। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ১০ হাজার টাকা। এদিকে এই ঘটনা প্রসঙ্গে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, “প্রধানমন্ত্রী গোটা দেশ ঘুরে বেড়ান। তাঁকে তো কম সময়ের মধ্যে সেসব জায়গায় পৌঁছতে হয়। নানা ধরনের পরিবহণে যাতায়াত করতে হয়।” মুখপাত্র এও জানান, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তাঁর ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছেন। তাঁর আরও দাবি, “চলন্ত গাড়িতে কিছুক্ষণের জন্যই তিনি সিটবেল্ট খুলেছিলেন। আপনারা যে ভিডিও দেখছেন, তা ওইটুকু সময়েরই।” এবার সেই ঘটনার শাস্তিও পেলেন সুনাক।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...