Monday, April 6, 2026

আদানি ইস্যুতে দিল্লির রাজপথে তৃণমূল কংগ্রেস, এলআইসি অফিসের সামনে বিক্ষোভ

Date:

Share post:

আদানি ইস্যুতে সংসদের বাইরেও সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে নয়াদিল্লির যন্তর মন্তরে এলআইসি অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের দলীয় কার্যালয়ে বৈঠক করে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে বেরিয়ে এলএইসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সাংসদরা।মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভভে সামিল হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন ছাড়াও প্রবীণ সাংসদ সৌগত রায়, জহর সরকার, মহুয়া মৈত্র, শান্তনু সেন, সুব্রত বক্সি সহ অনান্যরা।

আরও পড়ুন:আদানি ইস্যুতে উত্তপ্ত সংসদ! ধর্ণায় একজোট বিরোধীরা
এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ” আদানি নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নীরবতা পালন করে এসেছেন। আমরা লোকসভায় আদানি ইস্যুতে আলোচনা চাই। বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রেখেই আমরা আলোচনা চাই। বিরোধীদের পথ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...