Monday, April 6, 2026

ঘন কুয়াশায় বিপত্তি! কুলপিতে হুগলি নদীতে ডুবছে বাংলাদেশী বার্জ

Date:

Share post:

ঘন কুয়াশার জেরে চরায় ধাক্কা লেগে ডুবছে একটি বাংলাদেশী (Bangladesh) বার্জ। শনিবার, সকালে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) থানার নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের কাছে হুগলি নদীতে। ওই বার্জে থাকা ৯ বাংলাদেশী ও এক ভারতীয় নাবিক-সহ ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার নাবিকদের সেফ হোমে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে।

হলদিয়া থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফট আসে। এমভি রাফসান হাবিব থ্রি নামের এই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ঘন কুয়াশার জেরে দুটি বার্জ মুখোমুখি চলে আসে। তখন নদীর চরায় ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান। এরপর ডুবতে থাকে বার্জটি। চড়ায় ধাক্কা মারার সময় নদীতে কয়েকটি মৎস্যজীবী নৌকা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে জালের। স্থানীয় মৎস্যজীবীরাই বাংলাদেশী নাবিকদের উদ্ধারে হাত লাগায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপী রায় ও বিডিও সৌরভ গুপ্ত। সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যান। ইতিমধ্যে আশি শতাংশ ডুবে গিয়েছে বার্জটি। বার্জটিতে ছাই থাকায় নদীতে দূষণের আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা।

বিকেল থেকে বার্জের ছাই তুলে ফেলার কাজ শুরু হয়েছে। কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন, খবর পাওয়ার পর সিভিল ডিফেন্স, পুলিশ যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। ১০ নাবিককে নিরাপদে তুলে আনা হয়েছে। কুলপির কর্মতীর্থে রাখা হয়েছে। আইনমাফিক জেলা প্রশাসন রাজ্য স্বরাষ্ট্র দফতরের নজরে এনেছে বিষয়টি। ডুবন্ত বার্জ থেকে ছাই সরানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...