Sunday, April 5, 2026

কী করে হ্যা*ক হল তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট?

Date:

Share post:

সর্বভারতীয় তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা। সোমবার রাত থেকেই টুইটার অ্যাকাউন্টটি সাইবার অপরাধের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে দেওয়া হয়েছে। মাইক্রোব্লগিং সাইটটিতে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ‘Yuga Labs’।

আরও পড়ুন:টুইটার হ্যাক করে তথ্য চুরি! বিপাকে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী

সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা যাচ্ছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। নামের জায়গায় লেখা রয়েছে,’Yuga Labs’। আগের ছবির পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে ইংরাজি ‘Y’ আইকনের একটি প্রতীকী ছবি।

তৃণমূলের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর সেখান থেকে নতুন করে কোনও টুইট করা হয়নি। শুধু অ্যাকাউন্টের নাম এবং ছবি বদলে দেওয়া হয়েছে। কে বা কারা এই সাইবার হানার নেপথ্যে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এই সাইবার হানার পরে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। টুইটার ইন্ডিয়ার অফিসে অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব হ্যাকারদের কবল থেকে মুক্ত করানোর আবেদন জানানো হয়েছে। তৃণমূলকেও টুইটার কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...