Wednesday, April 1, 2026

গলায় লাল জবা কপালে টিপ, রবিবাসরীয় দুপুরে কালীঘাটে অনুপম !

Date:

Share post:

অন্যান্য রবিবার গুলোর মতই দুপুরের মহানগরীর হালকা ট্রাফিকে ব্যস্ত রাসবিহারী ক্রসিং (Rashbihari Crossing)। হঠাৎ ব্যস্ততা বাড়লো কালীঘাট (Kalighat) চত্বরে। রবিবার পরিবারের সঙ্গে পুজো দিতে আসা দর্শনার্থীরা একে অন্যের মুখের দিকে তাকাচ্ছেন, চোখে প্রশ্নের ঝুলি। এমন সময় হঠাৎ দেখা গেল মন্দিরের সামনের রাস্তা দিয়ে হেঁটে আসছেন বলি অভিনেতা (Bollywood Actor) অনুপম খের (Anupam Kher)।কেন্দ্রীয় শাসকদলের প্রচ্ছন্ন সমর্থক বলে পরিচিত অভিনেতা কলকাতায় এসেই সোজা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ায় কিছুটা হলেও জল্পনা বাড়ছিল। অনুপম (Anupam Kher) অবশ্য জানান মায়ের কাছে পুজো দিয়ে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তাই কলকাতায় (Kolkata) বিশেষ অনুষ্ঠানে এসে কালীঘাটে পুজো দেওয়া এড়াতে পারলেন না কিছুতেই।

বন্ধু সতীশ কৌশিকের আত্মার শান্তি কামনা করে কালীঘাট মন্দিরে বেশ কিছুটা সময় কাটান অভিনেতা অনুপম খের। এদিন মেরুন লম্বা ঝুলের কুর্তা এবং সাদা পাজামা পরে ছিলেন অনুপম। গলায় ছিল লম্বা জবার মালা, কপালে তিলক। অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। একটি ভিডিয়োয় ধরা পড়েছে সেই দৃশ্য। অনুপম নিজে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন তাঁর টুইটারে। মায়ের কাছে এসে কী প্রার্থনা করলেন? অনুপম সেই বিষয়ে মুখে কিছু না বললেও, টুইটারের বিবরণে অনুপম জানিয়েছেন, তিনি দেশের ঐক্যের জন্য প্রার্থনা করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় হাজির অনুপম আর সেখান থেকে দেশের জন্য বিশেষ বার্তা -আপাতদৃষ্টিতে ঘটনাগুলো নিছক কাকতালীয় হলেও, এর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টায় ওয়াকিবহল মহল।

 

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...