Thursday, March 26, 2026

পদ্মাসেতুতে ওঠার আগেই রেলিং ভেঙে খা*দে পড়ল বাস, দু*র্ঘটনায় মৃ*ত অন্তত ১৭

Date:

Share post:

রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। হাইওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে যায় বাসটি। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা ৩০-এর বেশি।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েও রাগ যাচ্ছে না হুগোর, ম‍্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন তিনি

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, রবিবার ভোরে খুলনা থেকে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে সাতটা নাগাদ ইমাদ পরিবহণের যাত্রিবোঝাই বাসটি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাসের চালক আচমকাই নিয়ন্ত্রণ হারান। এরপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। পদ্মা সেতুতে ওঠার আগেই বাসটি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।


দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনেরও বেশি যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উদ্ধারকারী এবং চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

Related articles

”নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

আগে ছিল বিজেপি ২০০ পার কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে- বলছেন দলবদলু শুভেন্দু অধিকারী...

চিকিৎসকের ভোটের ডিউটি বাধ্যতামূলক! কমিশনের নির্দেশিকায় ক্ষোভ বাড়ছে ডাক্তারদের

আমলা থেকে পুলিশদের মধ্যরাতে বদলির পর এবার টার্গেট চিকিৎসক মহল। সরকারি হাসপাতালের ডাক্তারদের সরাসরি ভোটের কাজে ব্যবহার করে...

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...