Friday, June 26, 2026

অকাল বর্ষণে ভিজছে বাংলা, আপাতত ব্যাকফুটে ‘কাঠফাটা চৈত্র’

Date:

Share post:

খাতায় কলমে মাসটা চৈত্র। তবে বাইরের আবহাওয়া বলছে যেন বর্ষাকাল(rainy season)। সকাল থেকেই মুখ ভার আকাশে। ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি আমেজ। সবমিলিয়ে চৈত্রের চিরাচরিত কাঠফাটা রোদ্দুর আপাতত ব্যাকফুটে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার(weather) কিছুটা পরিবর্তন হয়ে রোদের দেখা মিলতে পারে।

হাওয়া অফিসে(weather office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ২৯.১ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ এক-দুপশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। কমবে বৃষ্টি। পাল্লা দিতে ফের বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। এদিকে, বর্তমানে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...