Saturday, April 4, 2026

পরপর দু’ম‍্যাচে হার, ধোনিদের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন মুম্বই অধিনায়ক?

Date:

Share post:

চলতি আইপিএল-এ এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি। পরপর দুই ম‍্যাচে হার। প্রথম ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালুরু কাছে হারে। আর শনিবার দ্বিতীয় ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার মুম্বই ইন্ডিয়ান্সের। গত মুরশুম একেবারেই ভালো যায়নি রোহিত শর্মাদের। চলতি মরশুমেও পরপর হার। আর দলের এই অবস্থায় ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই অধিনায়ক। চেন্নাইয়ের কাছে ম‍্যাচ হারার পর বিশেষ বার্তা দিলেন রোহিত।

ম‍্যাচের পর রোহিত শর্মা বলেন,”ম্যাচের মাঝখানে এসে আমরা খেই হারিয়ে ফেলেছি। শুরুটা ভাল হচ্ছে। সেটা শেষে কাজে লাগাতে পারছিনা। পিচ ভালই ছিল। কিন্তু অন্তত ৩০-৪০ রান কম করেছি আমরা। বিপক্ষের স্পিনারদের ধন্যবাদ দিতে হবে। দারুণ বোলিং করেছে আমাদের চাপে রেখেছে। তার মাঝেও নতুন কিছু চেষ্টা করে আরও সাহসী হতে হবে আমাদের। প্রতিভা রয়েছে সবার মধ্যেই। ওদের দক্ষতায় ভরসা রাখতে হবে। দলের অভিজ্ঞদের বাড়তি দায়িত্ব নিতে হবে। শুরুটা করতে হবে আমাকেই।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,”আইপিএলের গতিপ্রকৃতি আমরা জানি। প্রতিযোগিতা শুরু হলে একটা ছন্দের দরকার হয়। সেটা না পাওয়া গেলে ব্যাপারটা কঠিন। মাত্র দুটো ম্যাচ হয়েছে। এখনই হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি। টানা কয়েকটা ম্যাচ জিতলে ছন্দে পাওয়া যাবে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে।গতবার হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। এবার সেটা বদলাতে চাই।”

আরও পড়ুন:অসুস্থ হার্দিক, কলকাতার বিরুদ্ধে গুজরাতের নেতৃত্বে রশিদ খান


 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...