Monday, February 23, 2026

শারীরিক অবস্থার আরও অবনতি! পুতিনের অ.সুস্থতা ঘিরে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

ক্রমশই অসাড় হয়ে আসছে জিভ। ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে দৃষ্টিশক্তি। রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin) সম্পর্কে এমনই চাঞ্চল্যকর মেডিক্যাল রিপোর্ট (Medical Report) প্রকাশ্যে এসেছে। আর রিপোর্ট সামনে আসার পরই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে আলোড়ন পরে গিয়েছে গোটা বিশ্বে। ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পুতিনের স্বাস্থ্য নিয়ে বাড়ছিল জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায়শই নানা ধরনের খবর সামনে এসেছে। এবার জানা যাচ্ছে, রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর চিকিৎসকরা। তবে পুতিনের স্বাস্থ্য নিয়ে অবশ্য রুশ সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগেও একাধিকবার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক খবর সামনে এসেছিল।

তবে শোনা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন পুতিন। কখনও তাঁর পা বেঁকে যাওয়া, কখনও রক্তাল্পতার মতো একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার তাঁর শারীরিক সমস্যা সংক্রান্ত নয়া রিপোর্ট পেশ করল রাশিয়ার এক সংবাদমাধ্যম। রিপোর্ট অনুযায়ী, পুতিন প্রবল মাথার যন্ত্রণায় ভুগছেন। একইসঙ্গে তাঁর চোখের সমস্যাও ধরা পড়েছে। ক্রমশই ক্ষীণ হয়ে আসছে তাঁর দৃষ্টি। একইসঙ্গে তাঁর জিভও অসাড় হয়ে আসছে। আর রুশ প্রেসিডেন্টের এমন শারীরিক অবস্থা নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রুশ সংবাদমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়েছে, পুতিন তাঁর ডান হাত ও পায়েও আংশিকভাবে অনুভূতি পাচ্ছেন না। তাঁকে নিয়ে চিকিৎসকরা যথেষ্ট উদ্বিগ্ন। আপাতত কয়েক দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুতিনকে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, ঠিকমতো পা ফেলতে পারছেন না পুতিন। পায়ের উপর নিয়ন্ত্রণ নেই তাঁর। ইতিমধ্যে সমাজমাধ্যমে সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শরীর নিয়ে। সংবাদমাধ্যমের দাবি, পুতিনের ক্যানসার হয়েছে। তিনি পার্কিনসন্সে ভুগছেন। তবে রুশ মন্ত্রীরা একাধিকবার এধরনের দাবির সত্যতা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, রুশ প্রেসিডেন্ট একেবারেই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

 

 

 

spot_img

Related articles

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...