Sunday, June 21, 2026

১০৯ দিন পরে জামিন মঞ্জুর সাকেত গোখলের

Date:

Share post:

অবশেষে তৃণমূলের (TMC) জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গ্রেফতারির ১০৯ দিন পর সোমবার সাকেতের জামিন মঞ্জুর করে বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ। যদিও সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তবে, সেই দাবি মানা হয়নি।

‘আওয়ার ডেমোক্রেসি’ নামে একটি ক্রাউড ফান্ডিং প্লাটফর্ম শুরু করেছিলেন সাকেল গোখলে। সেই ক্রাউড ফান্ডিংয়ের টাকা তিনি ব্যক্তিগত ক্ষেত্রে খরচ করেন বলে অভিযোগ। আর্থিক তছরূপের অভিযোগে গত বছর ২৯ ডিসেম্বর দিল্লি থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ (Gujrat Police)। গুজরাট হাই কোর্টে জামিনের আবেদন করা হলেও নাকচ হয়ে যায়।

এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল মুখপাত্র। সোমবার, শুনানিতে সাকেতের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তাঁর অভিযোগ, মদ কেনা, প্রমোদ ভ্রমণ-সহ বিভিন্ন বিলাসিতায় ক্রাউড ফান্ডিংয়ের টাকা খরচ করেছেন সাকেত। কিন্তু ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট দাখিল হয়েছে। প্রায় ১০৯ দিন বন্দি রয়েছেন সাকেত। সেই কারণে তাঁর জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- ফের সমলি.ঙ্গের বিয়ের বিরোধিতা কেন্দ্রের! মঙ্গলেই সুপ্রিম শুনানি

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...