Wednesday, June 24, 2026

মে মাস থেকেই নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো পরিষেবা চালু!

Date:

Share post:

অনেকদিন ধরেই জল্পনা চলছিল, কিন্তু ঠিক কবে থেকে নিউ গড়িয়া -রুবি (New Garia to Rubi Metro) রুটে মেট্রো চালু হবে তা নিয়ে স্পষ্ট কোন বক্তব্য মিলছিল না। কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) ছাড়পত্র আগেই এসেছে। ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এবার জানা গেল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো রুটে আগামী মাসের শুরু থেকেই চালু হচ্ছে পরিষেবা।

সূত্রের খবর আগামী মে মাসে হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিনই নিউ গড়িয়া রুবি রুটের মেট্রো পরিষেবার উদ্বোধনও করবেন তিনি। যদিও রেলের তরফ থেকে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এই বিষয়ে মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই যাত্রীদের জন‌্য এই লাইন খুলে যাবে। এই পরিষেবা চালু হলে রুবি থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে রুবি এবার মেট্রোয় চড়েই যেতে পারবেন যাত্রীরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...