Tuesday, March 31, 2026

আইপিএলের বাইশ গজে কোহলি-গম্ভীর বিবাদ এবার ইস্যু হল কর্ণাটক ভোটেও

Date:

Share post:

গত, বুধবার রাতে একানা স্টেডিয়াম “ক্রোড়পতি” ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের ম্যাচের মাঝেই গোটা দেশ সাক্ষী থাকল এক অপ্রীতিকর ঘটনার। বাকবিতণ্ডায় জড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। বেশকিছুক্ষণ ধরে দু’জনের মধ্যে চলে উত্তপ্ত বাক্যবিনিময়। উত্তেজনা এতটাই ছিল যে একসময়কার টিম ইন্ডিয়ার দুই সতীর্থকে ধরে রাখা যাচ্ছিল না। ছুটে এসে কোনওরকমে সামলালেন অন্যান্য ক্রিকেটাররা।

তবে এই ঘটনা শুধু ক্রিকেটের বাইশ গজ নয়, তোলপাড় ফেলেছে গোটা দেশে। বাইশগজের এই বিতর্ক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে। গৌতম গম্ভীরের আচরণ নিয়ে বিজেপিকে তোপ দাগতে শুরু করেছে কংগ্রেস সহ বিরোধীরা।

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে বলেছেন, “গম্ভীর একজন বিজেপি সাংসদ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, যিনি জার্সিতে দেশের নাম ব্যবহার করেন। মাঠে তাঁর আচরণ রাস্তার গুন্ডাদের মতো। দেশবাসীকে বলব, এই ধরনের ব্যক্তিদের ভোট দেওয়ার আগে দু’বার ভাববেন। আসলে কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি নেতারা মাথা ঠিক রাখতে পারছেন না।”

গত ১০ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ বলে আরসিবি’কে হারিয়েছিল লখনউ। জয়ের পর গ্যালারির উদ্দেশ্যে ঠোঁটে আঙুল রেখে মুখ বন্ধের ইঙ্গিত করেছিলেন গম্ভীর। ফিরতি ম্যাচে সেটাই ফিরিয়ে দিলেন বিরাট। লখনউয়ের হোম গ্রাউন্ড হলেও একানায় সোমবার আগাগোড়া উত্তেজিত ছিলেন কোহলি। লখনউয়ের ইনিংস চলাকালীন নবীন-উল-হক ও অমিত মিশ্রর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। পরিস্থিতি কোনওরকমে সামলান আম্পায়ার। এই ঘটনায় দেশের ক্রিকেট গরিমাও নষ্ট হয়েছে।

শুধু গম্ভীর নয়, কোহলির সঙ্গেও বিজেপির তাবড় নেতাদের সখ্যতা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গম্ভীরকে তুলোধনা করেছেন। আরসিবি’র এক সমর্থকের টুইট, “কোহলি কর্ণাটকবাসীর গর্ব। তাঁকেই যোগীর রাজ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন বিজেপি সাংসদ গম্ভীর? এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মোদি কি এই শিক্ষাই দিয়েছেন তাঁর সাংসদদের? এবার ভোটবাক্সে তার জবাব দেওয়ার পালা।”

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...