Saturday, April 4, 2026

প্রকাশ্যে টিম ইন্ডিয়ার নতুন জার্সি, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ করল কিট স্পনসর অ্যাডিডাস। টেস্টের সাদা জার্সির পাশাপাশি একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটের জন্য জার্সি তৈরি করা হয়েছে।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি ড্রোনে করে উড়ছে ভারতের তিনটি জার্সি। টেস্টের জার্সির কাঁধে নীল রং ঘেঁষা অ্যাডিডাসের স্ট্রাইপ আছে। বুকের কাছে নীল রঙে ‘ইন্ডিয়া’ লেখা রয়েছে। আর সাদা বলের জার্সির একটি গাঢ় নীল এবং অপরটি হালকা নীল করা হয়েছে। ওই দুটি জার্সিতেই গেরুয়া রঙে ‘ইন্ডিয়া’ লেখা আছে। কাঁধে সাদা রঙের অ্যাডিডাসের স্ট্রাইপ রয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “একটি আইকনিক মুহূর্ত। একটি আইকনিক স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার নয়া জার্সির উন্মোচন করা হল।”

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

ভারতীয় দলের অনুশীলনের নতুন জার্সি আগেই প্রকাশ্যে এসেছে। ইংল্যান্ডে WTC ফাইনালের অনুশীলনে নতুন জার্সি পরেই প্রস্তুতি সারছেন কোহলি, রোহিতরা। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল মূল জার্সি নিয়ে। যা অবশেষে প্রকাশ্যে এল।

আরও পড়ুন:জল্পনাই সত‍্যি, পিএসজি ছাড়ছেন মেসি, জানালেন কোচ

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...