Thursday, March 12, 2026

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল পিসিবি

Date:

Share post:

চলতি বছরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে বড় মন্তব্য করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়ে দিয়েছে, দল ফাইনালে না উঠলে আহমেদাবাদে খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থায়। তাদের রিপোর্ট অনুযায়ী পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে একদিনের বিশ্বকাপের ম‍্যাচ বিকল্প স্থান হিসেবে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুুরুতে খেলতে আপত্তি নেই পাকিস্তান দলের।

সম্প্রতি বিশ্বকাপ নিয়ে সমাধানসূত্র খুঁজে বার করতে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে পাকিস্তানে যান পিসিবি প্রধান নাজম শেঠির সঙ্গে আলোচনা করতে। আর সেখানেই আইসিসি চেয়ারম্যানকে পিসিবি প্রধান জানিয়ে দেন একমাত্র নক-আউট পর্ব অথবা ফাইনাল ম্যাচ না হলে পাক দল কোনও অবস্থায় আহমেদাবাদে খেলবে না।

এই নিয়ে পাক বোর্ডের একটি সূত্র জানিয়েছে, “নাজম শেঠি আইসিসি চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজারকে এটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, একমাত্র নক-আউট পর্ব অথবা ফাইনাল ম্যাচ না হলে পাক দল কোনও অবস্থায় আহমেদাবাদে খেলবে না।”

পাক বোর্ডের ওই সূত্র আরও জানিয়েছেন, “পিসিবি প্রেসিডেন্ট অনুরোধ করেছেন, যদি সরকার বিশ্বকাপ খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দেয়, তাহলে পাক দলের ম্যাচ যেন কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুতে দেওয়া হয়।” জানা যাচ্ছে, আহমেদাবাদে খেলার বিষয়ে পাক দলের ক্রিকেটারেরা নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে রয়েছেন।

আরও পড়ুন:হে.নস্থা নয়, বৈ.ষম্যের শিকার, ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগ বদল নাবালিকা কুস্তিগিরের বাবার


 

 

spot_img

Related articles

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...