Friday, June 26, 2026

ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সং.ঘর্ষ! আ.হত ৪০

Date:

Share post:

হুগলির গোঘাটের কামারপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের পর মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। এর জেরে দুই বাইক আরোহী,ইঞ্জিন ভ্যানের চালক সহ মোট ৪০জন গুরুতর আহত হন।তাঁদের সকলকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:পুরীগামী ট্রেনের AC কোচের নীচে আ.গুন! বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা
প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার সকালে আরামবাগ-মেদিনীপুর ৭নং রাজ্য সড়ক়ের উপর অত্যন্ত দ্রুত বেগে দুর্ঘটনাগ্রস্ত বাসটি বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদার দিকে যাচ্ছিল। যাত্রাপথে কামারপুকুরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়।


দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকেই আশঙ্কাজনকভাবে আহতদের স্থানান্তরিত করা হয় আরামবাগ হাসপাতালে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...