Wednesday, March 25, 2026

বুধেও কলকাতা-সহ দক্ষিণের ১৪টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে মঙ্গলবার দুপুর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ।সেটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বাংলাদেশ হয়ে স্থলভাগে ঢুকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপর সরে আসবে শক্তিশালী নিম্নচাপ। এর প্রভাবে তুমুল ঝড়বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টি-ব.জ্রপাত, মৃ.ত্যু ৫ জনের 

হাওয়া অফিস জানিয়েছে,উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। অতিবৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলর নীচু এলাকায় জল জমে যাবে। এর জেরে যানজট তৈরি হতে পারে। ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার ক্রমশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের সব জেলাতেই বৃহস্পতি শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...