Sunday, April 5, 2026

ইছাপুরে ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গু.লি! কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

সাতসকালে ভরা বাজারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি। ইছাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তজনা ছড়ায় এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণ গুলি চালানোর ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।যদিও ঘটনা প্রসঙ্গে মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিকের অভিযোগ, তাঁদের দলীয় কর্মীকে গুলি করেছে বিজেপি কর্মীরাই।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড চিনের রাজধানী, ১৪০ বছরের রেকর্ড ভেঙ্গে বন্যা বিপ.র্যস্ত বেজিং

জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম রবিন দাস। উত্তর ২৪ পরগনার ইছাপুরের মায়াপল্লির বাসিন্দা তিনি। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ২১ নম্বর রেলগেটের কাছে ফুল কিনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তিনজন যুবক একদম কাছ থেকে রবিনকে লক্ষ্য করে তিনরাউন্ড গুলি চালায়।সেখানেই লুটিয়ে পড়ে রবিন।স্থানীয়রা তাঁতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন।

প্রথমে গুলিবিদ্ধ রবিনকে বারাকপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...