Sunday, April 5, 2026

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের সর্তকবার্তা অশ্বিনের

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। আগামী শনিবার  পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাদের সর্তক করলেন দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের মতে, পাকিস্তানের ক্রিকেটারেরা যে ছন্দে রয়েছেন তাতে তাঁদের হারানো সহজ হবে না। তারজন্য রোহিত-বিরাটকে সেরা ক্রিকেট খেলতে হবে।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” পাকিস্তান এখন খুব ভালো দল। ওদের হারানো সহজ হবে না। যদি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান নিজেদের ছন্দে খেলে তাহলে পাকিস্তান যে কোনও দলকে হারাতে পারে। এশিয়া কাপে তাই রোহিতদের নিজের সেরা খেলাটা খেলতে হবে।”

এরপরই  অশ্বিন আরও বলেন,” পাকিস্তানের পেস আক্রমণও বেশ ভয়ঙ্কর। বছরের পর বছর ধরে ভালো পেসার উঠে আসে পাকিস্তানে। গতির পাশাপাশি পেসারদের বলে বৈচিত্রও আছে ওদের। তাই ভারতের ব্যাটারদের সতর্ক থাকতে হবে। ভারতের ইনিংসের শুরুটা কঠিন হবে। মাঝে একটা সময় পাকিস্তানের ফর্ম খারাপ ছিল। কিন্তু এখন বিশ্বের অনেক টি-২০ লিগে পাকিস্তানের ক্রিকেটারেরা খেলে। পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও ওরা খেলে। তাই অভিজ্ঞতাও বেড়েছে ওদের। সেটা কাজে লাগিয়েই ওরা এখন বিশ্বের এক নম্বর দল।”

আরও পড়ুন:ডুরান্ডের ফাইনালে কাকে চাইছেন কুয়াদ্রাত? কী বলছেন লাল-হলুদ কোচ?

 

 

 

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...