Saturday, March 21, 2026

দিল্লি পুলিশকে বাংলার মানুষের দুর্দ.শার কাহিনী শোনালেন চন্দ্রিমা

Date:

Share post:

বাংলার গরিব প্রান্তিক মানুষের ১০০ দিনের কাজের বকেয়া ও আবাস যোজনার ন্যায্য পাওনা আদায়ে যন্তরমন্তরে চলে তৃণমূলের শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি। তৃণমূলের এই ঐতিহাসিক সমাবেশ থেকে দিল্লি পুলিশকে বাংলার বঞ্চিত গরিব মানুষের দুর্দশার কাহিনী শোনালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “২১ জুলাই মঞ্চ থেকেই বাংলার মানুষের হকের টাকা আদায়ের জন্য দিল্লি চলো ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক। বাংলার অধিকার লড়াইয়ে আজ দু’দিন ধরে দিল্লির বুকে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে। আর তা দেখেই ভয় পেয়েছে বিজেপি। তাই পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা হয়েছে। আমি দিল্লি পুলিশকে বলবো, আইন আমরা ভাঙছি না। বরং কেন্দ্রে আইন অমান্য করে ১০০দিনের কাজের টাকা দিচ্ছে না বাংলার মানুষকে। আমরা গতকাল, রাজঘাটে সত্যাগ্রহ করছিলাম। কিন্তু পুলিশ বাধা দিল। তাই পুলিশকে বলবো, আপনারা ডিউটি করুন কিন্তু মনে রাখবেন আপনারাও এই দেশের নাগরিক।”

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার সেই গরিব মহিলাদের কুর্নিশ জানিয়েছেন, যাঁরা বাচ্চা কোলেও ৪০ ঘন্টা বাসে চেপে এসে এই আন্দোলনে সামিল হয়েছেন।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...