Thursday, June 25, 2026

মানসিক চা.পের কারণেই হার্টে সমস্যা? সুজয়কৃষ্ণর জন্য নয়া পরীক্ষার ব্যবস্থা SSKM-এর

Date:

Share post:

কী কারণে বারবার হার্টের সমস্যা বাড়ছে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra)? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পর এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এসএসকেএম-এর (SSKM) চিকিৎসকদের মধ্যেও। আর সেকারণেই এবার সুজয়কৃষ্ণর ‘স্ট্রেস এমপিআই টেস্ট’ (Stress MPI Test) করাতে চায় এসএসকেএম। ইতিমধ্যে এ ব্যাপারে এসএসকেএম হাসপাতালের তরফে চিঠি পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেল (Presidency Jail) কর্তৃপক্ষকে। পাশাপাশি কলকাতার কোন কোন হাসপাতালে এই পরীক্ষা করা হয়, জেল কর্তৃপক্ষকে সেই তালিকাও পাঠিয়েছে এসএসকেএম। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এসএসকেএম জানিয়েছে মানসিক অবস্থার কারণেই বারবার হার্টে সমস্যা দেখা দিচ্ছে সুজয়কৃষ্ণের। তবে শুধু প্রেসিডেন্সিই নয়, সুজয়কৃষ্ণর মানসিক স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানাতে হাই কোর্টেরও (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে এসএসকেএম।

সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। এসএসকেএম হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য পরিকাঠামো না থাকায় গত  ৮ ডিসেম্বর সুজয়কৃষ্ণকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু তার ঠিক আগের রাতেই শারীরিক অবস্থা অবনতির কারণে ৭ ডিসেম্বর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেই ঘটনার পর থেকেই গলার স্বরের নমুনা পেতে আরও উঠে পড়ে লাগে ইডি কর্তারা।

এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই কর্তা সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিতে গত ১১ ডিসেম্বর এসএসকেএমে পৌঁছে গিয়েছিলেন। তারপর মঙ্গলবার সুজয়কৃষ্ণের অসুস্থতার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ মেডিকেল রিপোর্ট চেয়ে অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছিল ইডির তরফে। পাশাপাশি তাঁর উপর কড়া নজরদারির জন্য আইসিসিইউ থেকে কেবিনে দেওয়া হয় সুজয়কৃষ্ণকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই কেবিনের বাইরে পাহারায় রয়েছেন। তবে এরমধ্যেই সুজয়কৃষ্ণের জোকা যাত্রা নিশ্চিত করতে তৎপর হয়েছে ইডি। তারই মাঝে এসএসকেএমের তরফে সুজয়কৃষ্ণের হৃদযন্ত্রের সমস্যা নিয়ে নতুন পরীক্ষা কথা জানাল এসএসকেএম।

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...