Friday, June 26, 2026

কেজরিওয়ালকে ফের সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট!

Date:

Share post:

এই নিয়ে নবমবার, দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে খবর আগামী ২১ মার্চ আপ (AAP ) সুপ্রিমোকে হাজিরা দিতে হবে।

আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হয়েছিলেন কেজরি। ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এরপর রবিবার ফের ইডির নোটিশ পেলেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল বারবার কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয় থাকে ‘বেআইনি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছেন। ইতিমধ্যেই ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই নবম তলবে সাড়া দেবেন নাকি এড়িয়ে যাবেন তা এখনও স্পষ্ট নয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...