Wednesday, April 1, 2026

দীর্ঘ ১৫ মাস পর মাঠে নেমে আবেগে ভাসলেন পন্থ, জানালেন মনের কথা

Date:

Share post:

অবশেষে মাঠে নামলেন ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাসের বিরতীর পর ফের ক্রিকেট মাঠে খেলতে নামলেন পন্থ। আর মাঠে নামেই আবেগে ভাসলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। বললেন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কথা মনে রাখতে চাননা তিনি। মাঠে নেমে খেলা উপভোগ করতে চান তিনি।

আজ আইপিএল-এর অভিযান শুরু করেছে দিল্লি। প্রথম ম্যাচে পন্থদের সামনে পাঞ্জাব কিংস। আর সেই ম্যাচে টস করতে নামেন পন্থ। তখন পন্থকে জিজ্ঞাসা করা হয়, সেই দুর্ঘটনা নিয়ে। তখন দিল্লি অধিনায়ক বলেন, “ এই মুহূর্ত আমার কাছে খুব আবেগের। কিন্তু খুব বেশি ভাবছি না। দুর্ঘটনার কথা এখন মনে রাখতে চাই না। এত দিন পরে মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই।“

গত মরশুমে খেলতে পারেননি পন্থ। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। খুব একটা ভাল ফল হয়নি দিল্লির। যদিও চলতি মরশুমে সেসব নিয়ে ভাবতে চাননা পন্থ। এই নিয়ে তিনি বলেন, “ গত মরশুমে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই সব কথা এখন ভাবতে রাজি নই। এবার নতুন মরশুম। আমরা ভাল করে প্রস্তুতি নিয়েছি। এবার ভাল ফল করতে চাই।“

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। তারপর অস্ত্রোপচারও হয় তাঁর। এরপর এনসিএ-তে ধীরে ধীরে রিহ্যাব করে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। আর অবশেষে নিজেকে ফিট প্রমাণ করে দীর্ঘ ১৫ মাস পর আইপিএল-এ নামলেন তিনি।

আরও পড়ুন- চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট, কি সেই রেকর্ড?

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...