Thursday, June 25, 2026

পুরী থেকে কলকাতা ফেরার পথে সেতু থেকে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা

Date:

Share post:

পুরী থেকে কলকাতা আসার পথে সেতু থেকে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৪০ জন। বাসে ৫০ জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাদের মধ্যে বাংলার কেউ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, জাজপুরের বারাবতী সেতু থেকে উল্টে যায় বাসটি। চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। যাত্রীদের উদ্ধারে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওড়িশার জয়পুর জেলায় ৬ নম্বর জাতীয় সড়কে বারাবতী সেতু থেকে নিচে পড়ে বাসটি। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি পুরী থেকে কলকাতায় আসছিল বলে খবর। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। তবে নিহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। আহতদেরও চিকিৎসা চলছে।

আরও পড়ুন- মোদির জুমলার ১০ দফা মোক্ষম জবাব ডেরেকের

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...