Saturday, April 4, 2026

বাঘাযতীন রেলগেটে তার ছিড়ে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল!

Date:

Share post:

শিয়ালদহ শাখার (Sealdah) দুর্ভোগ কিছুতেই যেন কাটছে না। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের মাঝেই রবিবার ছুটির দিনে ব্যাহত দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সূত্রের খবর বাঘাযতীন রেল গেটের (Baghajatin Rail Gate) কাছে তারের ওপর রাস্তার হোর্ডিং খুলে পড়ে যাওয়ায় বিপত্তি। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণের আপ (Sealdah South Division UP line) ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের টিম পৌঁছে সেই বিলবোর্ড সরানোর পর ওভারহেডের তার মেরামত করে। পরবর্তীতে ৯টা ১৫ মিনিট নাগাদ ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

শিয়ালদহ শাখায় গত কয়েক দিনের ট্রেন দুর্ভোগের জেরে বিপাকে সাধারণ মানুষ। রবিবার সকালেও ছবিটা এতটুকু বদলায়নি। রাত থেকে দূরপাল্লার ট্রেন অনিয়মিত চলছে। উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় স্বাভাবিকভাবেই সঠিক সময়ে লোকাল ট্রেন পরিষেবা চলছে না। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের অভিযোগ কোনভাবেই রেলের এনকোয়ারি কাউন্টার থেকে আপডেট খবর দেওয়া হচ্ছে না এমনকি কোন ট্রেন কখন ছাড়বে সেই সম্পর্কিত কোন ঘোষণা নেই।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর দুটোর পর থেকেই স্বাভাবিক হবে পরিষেবা। যদি কাজ আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করে বন্ধ পাঁচ প্ল্যাটফর্মে ট্রেন চালানোর ব্যবস্থা হবে। কিন্তু রেলের আশ্বাসে ভরসা করতে পারছেন না ভুক্তভোগী যাত্রীরা।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...