Friday, April 10, 2026

প্রকৃতিকে বাঁচাতে “শারদ পুষ্পাঞ্জলি সম্মান”

Date:

Share post:

ভক্তি ,শ্রদ্ধা, আনন্দ, আবেগ উচ্ছ্বাস নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। সম্প্রতি ইউনেস্কো সম্মানে সেজে ওঠা বাঙালি উৎসব আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। পুজো মানেই মা আসছেন মর্ত্যে! আর মায়ের পুজো হবে সারা বাংলার মণ্ডপে মণ্ডপে, আবাসনে এমনকি দেশে-বিদেশেও। বিভিন্ন পুজা কর্মকর্তাদের দ্বারা আয়োজিত কলকাতার বিভিন্ন পুজোগুলিকে প্রকৃতির বিচারে, মাটি যখন ভাবনার বিষয়, এবার “শারদ পুষ্পাঞ্জলি’\” সম্মানে (sharad pushpanjali samman) ভূষিত করতে চলেছে’ সিগওয়েজ ‘।

বর্তমানে পরিবেশ দূষণ, গাছপালা কেটে ফেলা, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত পৃথিবী। প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবীও –এমনই বার্তায় এবার তারা সম্মান প্রদানে সেইসব পুজো গুলিকেই বেছে নেবেন যা পরিবেশ বান্ধব, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সবুজ পৃথিবীর গড়ার লক্ষ্যে বার্তা দেবে। পাঁচটি বিভাগে বিচারকদের বিচারে শুধু কলকাতার মধ্যে বিশেষ পরিবেশ বান্ধব পুজো গুলিই পাবে এই সম্মান। ৯ সেপ্টেম্বর কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল ‘শারদ পুষ্পাঞ্জলি’র সম্মানের লোগো বা প্রতীকী।

আরও পড়ুন-গ্রেফতার আপ বিধায়ক: বিক্ষোভে উত্তাল ভূস্বর্গ, জারি ১৬৩ ধারা

অনুষ্ঠানে এদিন লোগো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক সিগওয়েজের কর্ণধার অরিন্দ্রজিৎ রায় ,ইন্দ্রানী রায়-সহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার ,আই পি এস শান্তিদাস বসাক ,ডঃ প্রসূন ঘোষ, সান পরিবারের কর্নধার তুষার কামদার , প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার অনুপম হালদার ,ফুটবলার সুমিত মুখোপাধ্যায়, আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

_

_

_

_

_

_

_

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...