Saturday, April 11, 2026

শুক্রে তীব্র ভূমিকম্প রাশিয়া, ইন্দোনেশিয়ায়! ব্যাক টু ব্যাক আফটারশকে সুনামি সতর্কতা জারি

Date:

Share post:

শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প রাশিয়ায় (Earthquake in Russia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক – কামচাটস্কি অঞ্চলে। রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার পূর্বে এবং ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। রাশিয়ান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিওতে কম্পনের নানা ছবি ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। ভোরের ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত পাঁচটি আফটার শক হয়েছে। ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর সুনামির সতর্কতা জারি করেছে। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।

এদিন সকালে ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ার (Indonesia earthquake) সেন্ট্রাল পাপুয়া প্রদেশেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১ ধরা পড়েছে। কেন্দ্রবিন্দু ছিল নাবিরে শহর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে। এরপর একাধিক আফটার শক হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ইন্দোনেশিয়ার BMKG সংস্থা অবশ্য জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬। উদ্ধার কাজ শুরু হয়েছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...