Saturday, April 11, 2026

১৩ দিন পর গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত

Date:

Share post:

অবশেষে হরিদেবপুর (Haridebpur) ধর্ষণ কাণ্ডে (rape case) আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জ (Tallygunge) এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত দেবাংশুকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনার প্রায় ১৩ দিন পর ধরা পড়ল দ্বিতীয় অভিযুক্ত। এর আগে, বর্ধমান (Burdwan) স্টেশনের কাছ থেকে প্রথম অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করেছিল পুলিশ।  আরও পড়ুন: হরিদেবপুর গণধর্ষণ: পুলিশের জালে মূল অভিযুক্ত চন্দন, দ্বীপের খোঁজে তল্লাশি

গত ৬ সেপ্টেম্বর হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ৫ সেপ্টেম্বর রাতে তাঁর এক বন্ধুর সঙ্গে মালঞ্চ এলাকার একটি বাড়িতে যান। সেখানেই জন্মদিনের পার্টির (Birthday Party) কথা বলে তাঁকে ডাকা হয়েছিল। তবে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে দেখেন, পার্টি বা অন্য কেউ সেখানে নেই—উপস্থিত ছিলেন শুধু ওই দুই বন্ধু। তরুণীর অভিযোগ, সেখানেই তাঁকে মদ্যপান করিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ করেন।  গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে আলিপুর আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে গণধর্ষণ, ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...