Wednesday, March 25, 2026

চাঁদার জুলুমে দ্রুত পদক্ষেপ মানিকতলা থানার, অভিযোগের ৩ঘণ্টার মধ্য়ে জালে ৪ অভিযুক্ত

Date:

Share post:

চাঁদার জুলুমের অভিযোগে দ্রুত পদক্ষেপ করল মানিকতলা থানা (Maniktala PS)। অভিযোগ পাওয়ায় ঘণ্টা তিনেকের মধ্যে গ্রেফতার চার অভিযুক্ত। চাঁদা না দেওয়ায় আক্রান্ত হন মানিকতলা থানা (Maniktala PS) এলাকার মুরারিপুকুরে শিল্পী পরিতোষ চক্রবর্তী (Paritosh Chakraborty)। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন শিল্পীর ছেলে। তার ভিত্তিতে প্রথমে অভিযুক্তদের ক্লাবে তালা দিয়ে দেয় পুলিশ। তারপরেই সারা কলকাতা জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় চার অভিযুক্ত সন্তু সমাদ্দার, বিশু দাস, বিশ্বনাথ দাস, রাজা সরকারকে।

রবিবার শেষ রাতে প্রতিমার সাজসজ্জার কাজ সেরে বাড়ি ফিরছিলেন মৃৎশিল্পী পরিতোষ। আক্রান্তে অভিযোগ, সেই সময়স্থানীয় ক্লাবের কয়েকজন যুবক তাঁর পথ আটকে চাঁদার দাবি করেন। শুধু তাই নয়, তাঁদের দাবি ছিল, আগের বার চাঁদা দেননি পরিতোষ, সেই টাকাও এবারের সঙ্গে দিতে হবে। অস্বীকার করায় তাঁকে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে গিয়ে বেদম মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় পরিতোষকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁর চোখ ফুলে গিয়েছে। মাথায় ৫টি সেলাই পড়েছে। পরিতোষের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় হলেও, তাঁদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল না।

মানিকতলা থানার (Maniktala PS) পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানান, গ্রেফতারি এড়াতে অটো ভাড়া করে কলকাতার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পালিয়ে বেড়ায় সন্তুরা। নিজেদের নেটওয়ার্কে জাল বিছিয়ে দেয় মানিকতলা থানার পুলিশ। মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...