Wednesday, March 25, 2026

কালীপুজোর শব্দদানবে জেরবার: নিজের বাড়িতেই অসুস্থ অভিনেতা সুরজিৎ

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশিকা। কলকাতা পুলিশের নজরদারি। গ্রেফতারি। তা সত্ত্বেও কিছু মানুষের অমানবিকতায় এবছরের কালীপুজোতেও রোখা গেল না শব্দ দানবের দৌরাত্ম্য। সেই শব্দবাজির (fire cracker) কারণে আচমকাই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (Surajith Bandyopadhyay)। সোশ্যাল মিডিয়ায় নিজেই অসহনীয় সেই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন।

বাজির দৌরাত্ম্যে শহরের বিভিন্ন এলাকাতেই বয়স্ক মানুষেরা শারীরিক সমস্যার সম্মুখীন হন। একই রকম সমস্যার কথা জানান অভিনেতা সুরোজিতও। বাগবাজারে (Baghbazar) নিজের ফ্ল্যাটে অসুস্থ হয়ে পড়ার কথা জানান। কালীপুজোর (Kalipuja 2025) সন্ধ্যায় নিজেকে ঘরবন্দি রাখেন অভিনেতা। প্রয়োজনে বারান্দায় বেরোতেই প্রবল শব্দবাজির আওয়াজে আচমকা অসুস্থ বোধ করেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওষুধে শেষ পর্যন্ত কিছুটা উপশম মেলে।

আরও পড়ুন: শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

অভিনেতার ফ্ল্যাটের ছাদেই বাজি ফাটানো হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন। অসুস্থ বোধ করায় সাহায্যের প্রার্থনা করেন। যদিও কলকাতা পুলিশের (Kolkata Police) জন্য অত্যন্ত ব্যস্ত রাতে ১০০ নম্বরে (100 Dial) ফোন করে সদুত্তর না পাওয়ার দাবিও করেছেন তিনি। তবে অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্টটি পরে তুলে নেওয়া হয়।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...