Wednesday, March 25, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব কতটা: ভাইফোঁটা পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া

Date:

Share post:

দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই ঠাকুর দেখেছে বঙ্গবাসী। কালীপূজায় প্রকৃতি যেন উদার। রোদ ঝলমলে আকাশ। বাতাসে আর্দ্রতার (humidity) পরিমান একলাফে কমে যাওয়া – সবেতেই মিলেছে স্বস্তি। আপাতত বৃহস্পতিবার ভাইফোঁটা পর্যন্ত পরিবেশ এমনই থাকবে, বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে (Bay of Bengal) আন্দামানের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা মঙ্গলবার নিম্নচাপে (depression) পরিণত হবে। তবে সেই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ফলে বাংলায় এর প্রভাব তেমন থাকবে না। যদিও শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার (weather) কিছু পরিবর্তনের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে শুক্রবারের পর পশ্চিমের জেলাগুলি – দুই মেদিনীপুর, ঝাড়গ্রামসহ দুই চব্বিশ পরগনা মাঝারি বৃষ্টির সম্মুখীন হবে। সঙ্গে থাকবে মেঘলা আকাশ (cloudy sky)। দক্ষিণের বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশের পূর্বাভাস শুক্র ও শনিবার।

আরও পড়ুন: সকালেই দিল্লি-মুম্বইয়ের থেকে ‘ভালো’ কলকাতা: শব্দবাজিতে গ্রেফতার ১৮০

যদিও উত্তরবঙ্গের পরিবেশ থাকবে শুষ্ক ও শীতল। ভোরের দিকে কুয়াশার (fog) প্রভাব ধীরে ধীরে বাড়বে। দক্ষিণের জেলাগুলিতেও ভোরের দিকে ধোঁয়াশার (smog) সমস্যা থাকার ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...