Wednesday, March 25, 2026

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

Date:

Share post:

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business Centre Fire) ধোঁয়া বেরতে দেখলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণের মধ্যে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের অন্তত ১২টি ইঞ্জিন। বহুতলের টপ ফ্লোরে অনেকের আটকে পড়ার আশঙ্কা করছেন দমকল কর্মীরা। হতাহতের কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি। মুম্বই দমকলের মতে, এটি লেভেল ২ অগ্নিকাণ্ড। দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...