Tuesday, March 24, 2026

কেন্দ্রীয় মন্ত্রী-আমলাদের সঙ্গে ছবি দিয়ে হুগলিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র! ধৃত ৫

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে ছবি দিয়ে রেলে চাকরি দেওয়ার নামে বড়সড়ো প্রতারণা চক্রের পর্দা ফাঁস। হুগলির (Hooghly) হিন্দমোটরে ভুয়ো অফিস খুলে বসে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা ও ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে। শুক্রবার সকালে টাকা ফেরতের দাবিতে বহু মানুষ জড়ো হয়ে সেই অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মারধরও করেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যম এবং পুলিশ গেলে প্রথমে কিছুটা হম্বিতম্বি দেখালেও পরে পিছিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ (Police)। মূল অভিযুক্ত পরিমল মণ্ডল পলাতক।

শুক্রবার সকালে আচমকাই হিন্দমোটরের (Hooghly) ওই স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসের সামনে জড়ো হন বহু মানুষ। তাঁরা টাকা ফেরতের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। অশান্তি বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রেলে চাকরি দেওয়ার নাম করে এই সংস্থা নানা সময়ে বিভিন্ন লোকের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিল। অফিসের প্রধান কর্মকর্তা পরিমল মণ্ডল নামে একজন। অফিসে ই-শ্রম পোর্টালের মাধ্যমে ওই কাজ করা হয়। নিজেদের কাজকে বিশ্বাসযোগ্য করে তুলতে অফিসে পরিমলের সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি টাঙানো ছিল। ছিল প্রধানমন্ত্রীর দফতর (PMO)-সহ নানা কেন্দ্রীয় মন্ত্রকের সই করা চিঠিও।
আরও খবরমহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

রেলে চাকরি দেওয়ার প্রতারণা চক্রের অফিস থেকে উদ্ধার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মূল অভিযুক্ত পরিমল মণ্ডলের (Parimal Mondal) ছবি এবং প্রধানমন্ত্রী-সহ একাধিক মন্ত্রকের চিঠির ফটোকপি মিলেছে। অভিযোগ, রেলের চাকরির নামে ওই প্রতারণা ফাঁদ পাতা হয়। যদিও সংবাদ মাধ্যমের সামনে অফিসটিকে রেলগুদামের ওয়ার্কস ইউনিয়ন বলে দাবি করেন সেখানে থাকা সদস্য। তাঁর দাবি কারও থেকে কোনও টাকা নেওয়া হয়নি। এমনকী, মারধরের ঘটনায় অস্বীকার করেন তিনি। বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara PS)।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...