Monday, May 4, 2026

এবার কিছুদিন আর্দ্রতার সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম, নাজেহাল হবে রাজ্যবাসী

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল, তবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। বরং, এখন কিছুদিন অস্বস্তিকর ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির মানুষ। শুক্রবার সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই।

আরও পড়ুন-কিংস্টননেও বিরাট রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, সুযোগ পেলে রেকর্ড গড়তে পারেন অশ্বিনও

কড়া রোদের সঙ্গে পাল্লা দিচ্ছে আর্দ্রতাও। তাপমাত্রা পৌঁছেছে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে। গত কয়েকদিন দুপুরের দিকে অবশ্য দু’এক পশলা বৃষ্টি হয়েছে। কিন্তু তা নেহাতই সামান্য। বৃষ্টির স্থায়িত্ব এবং পরিমাণ, কোনওটাই তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটাতে পারেনি। বরং ভ্যাপসা গরম আরও বেড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা এক লাফে বেশ কিছুটা বাড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাও। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তেমন স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ 66 শতাংশ। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন-ফের হাসপাতালে আগুন, এবার কোথায় জানেন? 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে