Friday, May 1, 2026

কমিউনিস্টদের সঙ্গে জোট করে ফের পর্তুগালে ক্ষমতায় সোস্যালিস্টরা

Date:

Share post:

পৃথিবী জুড়ে বাম সমর্থন কি ধীরে ধীরে ফিরছে? ইঙ্গিত অন্তত সেটাই। সুইডেনের পর এবার ফের সোস্যালিস্ট ও কমিউনিস্ট জোটের সরকার ক্ষমতায় ফিরতে চলেছে পর্তুগালে। রবিবারে দেশের ২৭২ আসনের নির্বাচনে পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টার দল পেয়েছে সর্বোচ্চ ১০৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতার চাইতে দশটি আসন কম পেয়েছে তাঁর দল। ভোটের শতাংশে সোস্যালিস্টরা পেয়েছে ৩৬.৬%, আর দক্ষিণপন্থী সোস্যাল ডেমোক্র্যাটরা পেয়েছে ২৭.৯% ভোট। পাশাপাশি পর্তুগিজ কমিউনিস্ট পার্টির ভোটে ধ্বস নেমেছে। তারা পেয়েছে ৬.৫% ভোট। আর বাম ব্লকের ভোট ৯.৭%। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৫ সাল থেকেই দুই বাম দল কোস্টা সরকারকে সমর্থন করে ক্ষমতায় রয়েছে। সরকারও তাদের সমর্থনে চলেছে নিরুপদ্রবে। কোস্টা জানিয়েছেন, দেশের মানুষের রায় মেনে নিয়ে তিনি আবার কমিউনিস্টদের সমর্থন নিয়ে সরকার গড়বেন, যে জোট ‘গেরিনগোঙ্কা’ নামে দেশে পরিচিত।

ভোটের সপ্তাহ দুয়েক আগে এক সমীক্ষায় বলা হয়েছিল, কোস্টার দল ভোটে এবার একক গরিষ্ঠতা পেতে চলেছে। কিন্তু ভোটের কয়েক দিন আগে এক ঘোটালায় ফেঁসে গিয়ে সোস্যালিস্টদের সমর্থনে কিছুটা ভাটা পড়ে। হঠাৎই দেশের সেনা ছাউনি থেকে বহু অস্ত্র চুরি যায়। তদন্ত করতে গিয়ে দেখা যায় সোস্যালিস্টদের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। যা ক্ষমতাসীনদের পিছনে ঠেলে দেয়। তবু গতবারের ৮৫ আসন থেকে বেড়ে ১০৬ আসনে পৌঁছায় সোস্যালিস্টরা। দক্ষিণপন্থীদের দৌড় ৭৭ আসন পেয়েই থেমে যায়। ৩৪ বছরে এবার সবচেয়ে কম আসন পেয়েছে দক্ষিণপন্থী সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি।

আরও পড়ুন – মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে

Related articles

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...

গণনার আগে বৈঠক অভিষেকের: শনিবার ভার্চুয়াল নির্দেশ প্রার্থী-এজেন্ট-কর্মীদের

নির্বাচনের প্রথম ধাপ থেকে বিজেপির পক্ষে কাজ করে সুবিধা পাইয়ে দিতে অভিযুক্ত নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা...

ভোট পরবর্তী প্রক্রিয়ায় ‘বেআইনি হস্তক্ষেপ’ বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...