Wednesday, May 20, 2026

অনুপমের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তথাগতর

Date:

Share post:

ফের খবরে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এবার ট্যুইটারে তথাগত রায়ের নিশানায় রাজ্যের অন্যতম গায়ক অনুপম রায়। অনুপমের শেয়ার করা একটা ছবির মাধ্যমে তাঁর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তথাগতবাবু।

গত ১৭ অক্টোবর বাঙালিদের উদ্দেশে ট্যুইটারে একটি আবেদন করেছিলেন অনুপম। সেখানে তিনি লেখেন, “বাঙালিকে আর একটু সচেতন হতেই হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। না হলে কালী পুজো কেড়ে নিয়ে আমাদের ঘাড়ে দিওয়ালি চাপিয়ে দেওয়া হবে।” বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার জন্য অনুপমের এই প্রয়াসকে যে ভালোভাবে নেননি তথাগতবাবু তা বোঝা গেল সম্প্রতি।

অনুপমের সেই মন্তব্যের পাশে তিনি যে ছবি দিয়েছিলেন তাতে দেখা গিয়েছিল আরবি শেখদের মতো পোশাক পরে আছেন তিনি। কোনও একটি অনুষ্ঠানের জন্য সেই পোশাক পরতে হয়েছিল গায়ক ও সুরকারকে। সেই ছবি ও ট্যুইট নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন অভিজিৎ বসাক নামে এক ব্যক্তি। ট্যুইট করে তিনি বলেন, “কালীপুজোর দিন ‘হ্যাপি দিওয়ালি’ বললে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। কিন্তু ইদ উপলক্ষ্যে আরবীয় শেখের সংস্কৃতি নিয়ে এলে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয় না মিস্টার অনুপম রায়।” এই ট্যুইট করে তথাগত রায় ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ট্যাগও করেন তিনি।

 

সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে তথাগতবাবু লেখেন, “শুধু আরব পোশাক পরা নয়, সেঙ্গে দাঁত বার করে হাসা! দেখো, আমি কত ‘সেকুলার’! আমার চেয়ে অনেক ছোট, তবু না বলে পারছি না, কী সীমাহীন নির্লজ্জতা!” এই মন্তব্য যে তথাগতবাবু অনুপমের কালীপুজো ও হ্যাপি দিওয়ালি নিয়ে মন্তব্যের উত্তরে দিয়েছেন তা বলাই বাহুল্য।

 

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...