Sunday, May 3, 2026

দূষণের জেরে আয়ু কমছে বাঙালির, কীভাবে জানেন?

Date:

Share post:

গড়ে 3.4 বছর কম বাঁচবে বাঙালি। বাতাসে বাড়ছে বিষ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এনারজি পলিসি ইনস্টিটিউট, শিকাগো EPIC। এর ফলে কলকাতাসহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বায়ু দূষণের মাত্রা বাড়ছে আরও অনেক, যার ফলে আয়ু সংখ্যা কমছে বাঙালির।

বিশ্ববিদ্যালয় সমীক্ষা অনুযায়ী ধূলিকণার মাত্র 10ųg/m3। এর নিচে হলেই পরিস্থিতি ঠিক আছে। কিন্তু এর বেশি হলেই পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হবে বলেই জানাচ্ছে এই সমীক্ষা। তবে শুধু এ রাজ্যেই নয়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন জায়গায় বায়ু দূষণের ফলে হু হু করে আয়ুর সংখ্যা কমছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এপিক ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর কমিউনিকেশনস আশীর্বাদ এস রাহা জানিয়েছেন, ‘বাংলার দুশ্চিন্তার কারণ আছে। কারণ, সমস্ত জেলার অবস্থা খুবই খারাপ।’

সমীক্ষার রিপোর্ট বলছে, কলকাতায় আয়ু কমছে গড়ে 3.4 বছর। তবে কলকাতা থেকে মালদা, পুরুলিয়া, দুই দিনাজপুর, বীরভূম, নদীয়া আয়ুর সংখ্যা কমছে বলে জানা গিয়েছে। সেখানে আয় কমেছে গড়ে 4.8 বছর। এক্ষুনি বায়ু দূষণ বিষয়ক ভাবনাকে গুরুত্ব দিয়ে যদি 25% দূষণ কমানো যায়, তাহলে একমাত্র 1.3 আয়ু বাড়ানো সম্ভব বলে জানিয়েছে এই সমীক্ষা। সুতরাং, সব মিলিয়ে কলকাতা বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, তা বলাই যায়।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...