Friday, May 8, 2026

ছাত্রদের নবীন বরণ-সোশ্যাল ফাংশন করতে দিন, অনুরোধ মমতার

Date:

Share post:

নেতাজি ইন্ডোরে কলেজ শিক্ষকদের সভা থেকে ছাত্র সংসদ নিয়েও অর্থবহ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ অধ্যক্ষদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যাদের ছাত্র-সংসদ রয়েছে তাদের নবীন বরণ থেকে শুরু করে সোশ্যাল ফাংশন করতে দেওয়ার অনুরোধ করছি। আমি খবর পাচ্ছি বহু কলেজে এসব অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক নয়। ছাত্ররা ভবিষ্যৎ। তাদের কথা ভাবতে হবে। তাদের কাজটাও তাদেরকে করতে দিতে হবে। তারা যেমন শিক্ষকদের সম্মান করবে, তেমনি শিক্ষকরাও তাদেরকে আশীর্বাদ করবেন। এছাড়া ছাত্রভোট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কলেজে কলেজে নির্বাচন হবে। আশা করব শান্তিতেই এই ভোট প্রক্রিয়া শেষ হবে।

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...