Wednesday, May 13, 2026

সাত মাসের কন্যা হন্তা বাবা?

Date:

Share post:

সাত মাসের কন্যা সন্তানকে হত্যা করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মৃত কন্যা সন্তানের নাম সাইরিন খাতুন। ঘটনাটি ঘটেছে রানিতলা থানার অন্তর্গত জীবনপুর দাস পাড়া এলাকায়। বাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাচ্চাটির দেহ বাড়ি থেকে একশো মিটার দূরত্বে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা । মৃতের মা নাইমা বিবি রানিতলা থানায় তাঁর স্বামীর অর্থাৎ মামুন শেখ-এর নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রানিতলা থানার পুলিশ তদন্ত শুরু করে। এবং অভিযুক্ত মামন শেখ কে গতকাল সন্ধ্যেবেলায় রানীতলা থানার সাঁকোর মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। দুই বছর আগে মামুন শেখ ও মহিমা বিবি বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রী মহিমা বিবির উপর মাঝেমধ্যে অত্যাচার করত বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এর আগেও অভিযুক্তের নামে ধর্ষণ অভিযোগ রয়েছে । পুলিশ মৃতদেহ দেহটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...