Wednesday, May 20, 2026

ফেসবুকে প্রেমের অছিলায় প্রতারণা, ধৃত প্রেমিক

Date:

Share post:

ফের ফেসবুকে প্রতারণা। ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে প্রথমে প্রেম। তারপর প্রেমের অছিলায় বিবাহিতা মহিলার গয়না হাতানোর অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল সৌমিত্র মণ্ডল ওরফে রূপম মণ্ডল নামের সেই প্রতারক প্রেমককে। তাকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাতিয়ে নেওয়া গয়ন-সহ সৌমিত্র-এরএক শাগরদেকেও গ্রেফতার করা হয়েছে।

লেক টাউনের বাসিন্দা রুমা দাসের অভিযোগ, ফেসবুকে রূপম মণ্ডল নামে ওই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। মোবাইল নম্বর আদান-প্রদানের পর সম্পর্ক প্রেমের রূপ নেয়। ওই যুবকের কথাতে সোনার গয়না-সহ স্বামীর ঘর ছাড়েন তিনি। শ্রীভূমির সামনে থেকে বাইকে করে ওই যুবক তাঁকে নিয়ে যায়। এরপর রাতে আনন্দপুরে মহিলাকে অপেক্ষা করতে বলে চম্পট দেয় সে। পূর্ব যাদবপুর থানার পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরেন তিনি। পরে লেক টাউন থানায় অভিযোগও দায়ের করেন।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...