Friday, May 8, 2026

ছাড়পত্র মিলেছে, সাত দিনেই পাঁচামি কয়লাখনির কাজ : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ছাড়পত্র মিলেছে। সাত দিনের মধ্যেই শুরু হবে দেউচা-পাঁচমি কয়লাখনির কাজ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় বেঙ্গল বিজনেস কনক্লেভে জানালেন কাজ শুরু হতে চলেছে দেওয়ানগঞ্জ হরিণসিংঘাতে। ছাড়পত্র মিলে গিয়েছে। মুখ্যসচিব এলাকায় যাবেন। মাটি থেকে ২০০-৩০০ মিটার নিচে কয়লা পাওয়া যাবে। এলাকায় পাথরের কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রীর কথায় প্রায় ৪০লাখ মেট্রিক টন কয়লা মিলবে এই অঞ্চল থেকে। পাশাপাশি পরিবেশ ও পুনর্বাসনের কাজও শুরু করবে রাজ্য।

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধনে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। তখন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত এই প্রকল্পের পরিবেশের ছাড়পত্র ও পুনর্বাসন নিয়ে অভিযোগ তোলেন। সেই প্রশ্নগুলিরও এদিন মুখ্যমন্ত্রী নিরসন করেন।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের নাম না করে এক হাত নিয়ে বলেন, ভয় দেখানো, সিবিআই ট্যাক্স, কাস্টমস ট্যাক্স এসব ভাল নয়। মানসিক দূষণ। পরিবার সুখে থাকলে তো বিনিয়োগ আসবে! কেউ রোজ এসে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে গেট আউট, ব্যবসা বন্ধ করে চলে যাও, তা হবে না।

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...