Saturday, May 2, 2026

করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন ঋতুপর্ণা

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় এখন সমাজের সকল শ্রেণীর মানুষ একজোট হয়ে লড়ছে। এই নরখাদক ভাইরাসকে রুখতে যে যেভাবে পারছে এগিয়ে আসছে।

এই পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি ভিত্তিতে তৈরি ত্রাণ তহবিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার কথা জানালেন ঋতুপর্ণা। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তহবিলে মোট ১ লক্ষ, ৫০ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

পাশাপাশি, টলিগঞ্জের টেকনিশিয়ানস-সহ বিভিন্ন দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য ইতিমধ্যেই ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঋতুপর্ণা। প্রতি সপ্তাহে ২০০ জন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সেইসঙ্গে শহরের দুটি স্বেচ্ছেসেবী সংস্থার মাধ্যমে লেক গার্ডেন ও টালিগঞ্জ এলাকার বেশকিছু দরিদ্র মানুষের হাতে চাল, ডাল, আলু-র মতো প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Related articles

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...