Wednesday, March 4, 2026

গরু পাচার: তুফানগঞ্জে বিএসএফের তদন্ত ঘিরে উত্তেজনা, রাজুর বিরুদ্ধে অভিযোগ রবীন্দ্রনাথের

Date:

Share post:

গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর এলাকা। বৃহস্পতিবার বিকেলে বিএসএফের তরফে গরু পাচারের তদন্ত করতে যান কয়েকজন জওয়ান। অভিযোগ, তদন্তের নামে তাঁরা এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে পোষা গরুগুলিকে টেনে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামবাসীরা বাধা দিলে তাঁদের উপরে গুলি চালানো হয় বলে অভিযোগ। উত্তেজিত গ্রামবাসীরা চড়াও হয় বিএসএফ কর্মীদের উপর। ঘটনায় এলাকার 40-50 জন বাসিন্দা আহত হন। তুফানগঞ্জ, সাহেবগঞ্জ এবং দিনহাটা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত দুজন পুলিশকর্মীর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

তুফানগঞ্জ মহকুমার পুলিশ আধিকারিক জেম ইয়াং জিম্বা বলেন, বিএসএফ কর্মীদের আটক করা হয়েছে। বিএসএফ কর্মীরা এলাকায় তদন্ত আসছে এরকম কোন তথ্য পুলিশের কাছে আগে থেকে ছিল না। যে ঘটনা ঘটেছে তাতে বিএসএফ কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএসএফ জওয়ানদের ব্যবহার করে কোচবিহারের বিভিন্ন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন।এই ঘটনা রাজু বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় হয়েছে বলে অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের। তিনি জানান, এলাকার বেশ কয়েকজন বৃদ্ধ, মহিলা ও শিশু আহত অবস্থায় কোচবিহারের বিভিন্ন হাসপাতাল এবং কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে তিনি ফের ঘটনাস্থলে যাবেন এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...