Thursday, May 14, 2026

প্লাস্টিক দিয়ে তৈরি হবে প্রায় ২ লক্ষ কিলোমিটার রাস্তা! কেন্দ্রীয় সরকারের উদ্যোগ

Date:

Share post:

প্লাস্টিক কিন্তু ফেলনা নয়। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার হবে রাস্তা তৈরির কাজে । প্লাস্টিকের বর্জ্য দিয়ে প্রথম রাস্তা তৈরির কৌশল দেখিয়েছিলেন মাদুরাইয়ের থিয়াগরজার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শ্রী রাজাগোপালন বাসুদেবন। ২০০১ সালেই তিনি অ্যাসফল্ট বা বিটুমেনের মিশ্রণের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে পরীক্ষামূলকভাবে রাস্তা তৈরির পদ্ধতি দেখিয়েছিলেন।

ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই তৈরি হবে রাস্তা। প্লাস্টিক দূষণ কমাতে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের সরকারি ঘোষণা হয়েছিল সেই ২০১৬ সালে। ইতিমধ্যেই এক লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করেই। চলতি বছরের মধ্যেই প্রায় দ্বিগুণ অর্থাৎ ২ লক্ষ কিলোমিটার রাস্তা বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ২০১৬ সালে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির ঘোষণা করেছিলেন। দেশের ১১ টি রাজ্যে মোট এক লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে। সূত্রের খবর, বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি শুরু করেছে গুরুগ্রাম মিউনিসিপাল কর্পোরেশন (এমসিজি)। চলতি বছরে অসমও বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণ শুরু করতে চলেছে।

Related articles

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...