Wednesday, February 25, 2026

ব্যারাকপুর ব্রাত্যজনের উদ্যোগে ছোটদের ‘গল্প বলা’

Date:

Share post:

স্কুল বন্ধ প্রায় চারমাস। তার সঙ্গে বন্ধ খেলা, বেড়ানো, আড্ডা। এই পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছে শৈশব। তাই তাদের অনলাইন ক্লাসের সঙ্গে অনলাইন বিনোদনের ব্যবস্থা করেছে ‘ব্যারাকপুর ব্রাত্যজন’। ছোটদের নিয়েই তৈরি হয়েছে নাটকের অনলাইন ‘ব্যারাকপুর ব্রাত্যজন শিশু নাট্যকর্মশালা’। এর পাশাপাশি, গল্প বলার প্রতিযোগিতা ‘অল্প কথায় গল্প বলা’র আয়োজন করা হয়েছে।

শুভাশিস মুখোপাধ্যায়, বাসুদেব মুখোপাধ্যায়, শান্তনীল গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা এই প্রতিযোগিতার বিচার করবেন।
গল্প পাঠানোর শেষ তারিখ ১৮ জুলাই।
দুটি বিভাগ থাকছে বয়সের সময়সীমা অনুযায়ী।
প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে।
আর শুধুমাত্র বাংলা ভাষাতে বলা গল্প গ্রাহ্য করা হবে।
৫ মিনিটের মধ্যে গল্প বলে ভিডিও রেকর্ড করে মেল করতে হবে ‘ব্যারাকপুর ব্রাত্যজন’-কে।
এবার দ্বিতীয় বর্ষে পড়ল ছোটদের নাটকের কর্মশালা। গতবার অবশ্য এভাবে কর্মশালা করতে হয়নি কিন্তু এবার পরিস্থিতি টা অন্যরকম। অংশগ্রহণকারীর সংখ্যা ২৫। মার্চে ক্লাস শুরু করলেও দুটো ক্লাসের পরে লকডাউনের জন্য অনলাইনে ক্লাস করতে হয়।
আরও কতদিন এভাবে চলতে হবে জানা নেই কারও। এই পরিস্থিতিতে একঘেয়েমি এসে যাচ্ছে শিশুদের জীবনেও। এই ক্লাসের সঙ্গে তাই দুটো কর্মশালা ভিত্তিক ছোট ছবি তৈরি করা হয়েছে ওদের উৎসাহ বাড়াতে। “ফুচকা কাকুর গল্প’ আর “ছোট্ট করে ছোটরা”। গল্প লেখা থেকে অভিনয় সবটা করেছে ছোটরাই। এগুলি ব্যারাকপুর ব্রাত্যজনের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। পরিচালক প্রান্তিক চৌধুরী জানালেন, “ছোটরাই সব করেছে। আমার সাহায্য করেছি শুধুমাত্র”। এছাড়া এই লকডাউনের বাজারে যেখানে মঞ্চের সঙ্গে জড়িত মানুষরা অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে কাটাচ্ছেন, তখন এই কর্মশালা তিনজন শিক্ষককের ভাতের জোগান দিয়েছে বলে জানান প্রান্তিক।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...