Saturday, May 16, 2026

বিদেশ থেকে এলে কোয়ারেন্টিনে যেতে হবে, খরচ দেবে কে? জানাল কেন্দ্র

Date:

Share post:

মহামারির পরিস্থিতিতে  সতর্কতা বজায় রেখেই গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান চালু করেছে কেন্দ্র। ফ্রান্স, ব্রিটেনের বিমানও চালু করার দিকে এগোচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও তার খরচ কে বহন করবে তাই নিয়ে উঠছিল প্রশ্ন। এবার সেই উত্তর দিল কেন্দ্র।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিদেশ থেকে এদেশে আসার টিকিট কাটার সময়েই প্রতিটি যাত্রীকে একটি নির্দেশিকা পত্র গ্রহণ করে সই করতে হবে। সেটির পাঠানো হবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসেও।

কী থাকবে নির্দেশিকায়?

১) দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরেই কর্তৃপক্ষ যাত্রীর শারীরিক পরীক্ষা করবে।

২) সরকারি স্বাস্থ্যকর্মীরাও পরীক্ষা করবেন। এরপরেই তাঁদের সরাসরি যেতে হবে নির্দিষ্ট কোয়ারেন্টাইনের লোকেশনে।

৩) নিজেদের খরচেই কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। তবে এই বিষয়টিতে বলা হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়ম না মানলেও চলবে।  সেগুলি হল,

অন্তঃসত্বা, পরিজনের মৃত্যুতে আসা, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এমন যাত্রী, ১০ বছরের চেয়ে কম বয়সী সন্তান নিয়ে আসছেন এমন যাত্রীদের জন্য নিয়ম প্রযোজ্য হবে না। তবে, সেক্ষেত্রেও শারীরিক পরীক্ষা করা হবে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...