Wednesday, June 3, 2026

একুশের লক্ষ্যে এবার রাজ্যের মহিলাদের মন পেতে নয়া কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গুছিয়ে নিতে তৎপর শাসক শিবির তৃণমূল কংগ্রেস। রাজ্যের যুব সম্প্রদায়কে এক ছাতার তলায় নিয়ে আসার পর এবার লক্ষ্য প্রায় ২ কোটি মহিলা ভোটার। মহিলা ভোটাররা এ রাজ্যের নির্বাচনে চিরকালই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একুশের লক্ষ্যে তাই এখন এই মহিলা ভোট ব্যাঙ্কের ওপর বিশেষ নজর দিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। ২০১৪ এবং ২০১৯, এই দুই লোকসভা নির্বাচনে রাজ্যে মহিলা ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায় বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে এবার মহিলা ভোটারদের মন জয় করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে ঘাস শিবিরের পক্ষ থেকে।

সেই লক্ষ্যেই সপ্তাহজুড়ে বিশেষ  সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আজ, রবিবার থেকে শুরু হচ্ছে এই অভিনব কর্মসূচি। যেখানে মহিলাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এই রণকৌশলে প্রতি বুথে একজন করে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী থাকবেন, যিনি এলাকার কমপক্ষে ২০ জন মহিলার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের কথা পৌঁছে দেবেন। সরকারে আসার পর থেকে রাজ্যের মহিলাদের জন্য তৃণমূল সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরবেন মহিলাদের মধ্যে। রাজ্য ৭০ হাজার বুথে এই কর্মসূচি চলবে।

এ প্রসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য অনেক কাজ করেছেন । প্রতি বুথে মহিলাদের জন্য তৃণমূল কী কাজ করেছে, তা তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের রূপশ্রী, কন্যাশ্রীর সুবিধা যাতে প্রত্যন্ত গ্রামের মেয়েটাও পায়, সেই দিকে নজর রাখতেই এই কর্মসূচি।”

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...