Monday, April 27, 2026

নিজের লড়াই শেষ, অঙ্গ দিয়ে একাধিক মানুষের প্রাণ বাঁচালেন যুবক!

Date:

Share post:

গিয়েছিলেন কাজে। এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে। ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি । ব্রেন ডেথ হয়ে যায় ভাটপাড়ার বাসিন্দা    পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ  বছর একত্রিশের সংগ্রাম ভট্টাচার্যের। চিকিৎসকরা জানানোর পরই সংগ্রামের অঙ্গ দানের সিদ্ধান্ত নেয় পরিবার।

সংগ্রামের পরিবার সিদ্ধান্ত নেয়, তাঁর অঙ্গদান করা হবে। পরিবারের সম্মতি মিলতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় অঙ্গ-গ্রহীতাদের খোঁজ। আগরতলার ৫৯ বছর বয়সী এক ব্যক্তির খোঁজ মেলে। তাঁর লিভারের প্রয়োজন ছিল। দ্রুত রাতের ফ্লাইটে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। লিলুয়ার ২৯ বছর বয়সী এক যুবককে রাতেই নিয়ে আসা হয় অ্যাপোলো হাসপাতালে। তাঁর কিডনির সঙ্গে ম্যাচ করেছে সংগ্রামের কিডনি। অন্য একটি কিডনি যাচ্ছে এসএসকেএম-এ। সেখানে এক ব্যক্তিকে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হৃদযন্ত্র প্রতিস্থাপনে হচ্ছে আর এন টেগর হাসপাতালে এক ব্যক্তির শরীরে। চোখ ইতিমধ্যেই দান করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে স্কিন ব্যাঙ্কে সংগ্রামের ত্বক দান করার সম্মতি দিয়েছে পরিবার।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...