Saturday, May 16, 2026

সুশান্তের মৃত্যু: তদন্ত করতে কুপার হাসপাতালে সিবিআই

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কুপার হাসপাতালে পৌঁছল সিবিআই। ওই হাসপাতালেই অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল। তদন্তকারী অফিসাররা ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। এইমসের ৫ সদস্যের বোর্ডকে এই রিপোর্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। সিবিআই জেরার মুখে পড়েছেন সুশান্তের রুমমেট তথা বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং অভিনেতার বাড়ির রাঁধুনি। তদন্তের স্বার্থে এদিন বান্দ্রা থানায় গিয়েছিল সিবিআই।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বৃহস্পতিবার মুম্বই পৌঁছেছে সিবিআই। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে অফিসাররা। এরই মধ্যে উঠে এসেছে, সুশান্তের মৃত্যুর পরের দিন কুপার হাসপাতালের মর্গে ঢুকেছিলেন রিয়া চক্রবর্তী। কীভাবে এবং কেন রিয়া মর্গে ঢুকেছিলেন সেই সম্পর্কে সিবিআই দল জানতে চাইতে পারে বলে শোনা যাচ্ছে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...