Wednesday, May 13, 2026

BREAKING : NEET-JEE পরীক্ষা স্থগিতের ৬ রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

NEET, JEE পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে বাংলা-সহ ৬ রাজ্যের তরফে দাখিল করা রিভিউ পিটিশন শুক্রবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট৷ বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ এই আর্জি খারিজ করে জানিয়েছে, এই আবেদনের কোনও সারবত্তা নেই। এই রিভিউ পিটিশনের শুনানি এজলাশে নয়, বিচারপতির চেম্বারে হয়েছে৷

বিরোধী শাসিত ৬ রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের ৬ ক্যাবিনেট মন্ত্রী এই আবেদন দাখিল করেছিলেন। দাখিল করা এই রিভিউ পিটিশনে মূলত JEE-NEET ২০২০ পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানানো হয়৷ পিটিশনে বলা হয়েছিলো, ১৭ আগস্টের রায়, JEE-NEET পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং জীবনের অধিকার সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট JEE-NEET পরীক্ষা গ্রহণ করার পক্ষেই রায় ঘোষণা করেছিলো৷ সেই রায়েরই রিভিউ-র আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক-সহ ৬ রাজ্যের ক্যাবিনেট স্তরের মন্ত্রীরা৷ শুনানির পর বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ জানিয়েছে, এই আবেদনের কোন সারবত্তা নেই৷ এই মন্তব্য করেই খারিজ করে দেন রিভিউ পিটিশন ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ১৭ আগস্টের আদেশের প্রেক্ষিতেই গত ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে JEE পরীক্ষা শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১৩ সেপ্টেম্বর NEET অনুষ্ঠিত হবে৷

আরও পড়ুন : ৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি : মুখ্যমন্ত্রী

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...