Monday, April 13, 2026

দরজা খুললেও ভক্তদের জন্য বন্ধ তারকেশ্বরের গর্ভগৃহ

Date:

Share post:

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের দরজা। শুক্রবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্দির খোলার বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় তারকেশ্বর মঠে পুরোহিত মণ্ডলী, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান, বিডিও, প্রদর্শক মণ্ডলী ও স্থানীয় ব্যবসায়ীরা বৈঠকে বসেন। আলোচনার পর সহমতের ভিত্তিতে পুণ্যার্থীদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা সংক্রমণ রুখতে লকডাউন ও সরকারি নির্দেশে ধরে বন্ধ রাখা হয় তারকেশ্বর মন্দির। অবশেষে ৫ মাস পর খুলল তারকেশ্বর মন্দির। সংক্রমণ রোধে সতর্কতায় ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বড় পাইপের মাধ্যমে জল ঢালছেন ভক্তরা। তারকেশ্বর মঠের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,
• ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের ৩টি গেট পর্যায়ক্রমে খোলা হবে।
• প্রত্যেক পুণ্যার্থীকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে।
• দুর্গাপুজো পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
• পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে আগের নিয়ম চালু হবে।
• প্রায় পাঁচ মাস পরে মন্দির খোলার খবরে খুশির হাওয়া তারকেশ্বরবাসীর মধ্যে।

আরও পড়ুন : “গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি থেকে হুঙ্কার দিলীপের! কী বললেন তিনি?

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...